সাবেক ইসি মাহবুব তালুকদার আর নেই - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক ইসি মাহবুব তালুকদার আর নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৪, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৪, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ

 

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন। বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি … রাজিউন)।

তার মেয়ে আইরিন মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে বাবা অসুস্থ হয়ে পড়েন। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর দুপুর ১টার দিকে তিনি মারা যান।

মাহবুব তালুকদার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগী ছিলেন। গত ১ জুলাই থেকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মাঝে দেশের বাইরে নিতে চাইলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নেওয়া সম্ভব হয়নি।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে মাহবুব তালুকদার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান। দায়িত্ব পালনের সময় ভোটে অনিয়ম, কারচুপি সংক্রান্ত ইস্যু নিয়ে নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য রেখে আলোচনায় ছিলেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ