সাবেক পরিকল্পনামন্ত্রীর জামিন নামঞ্জুর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক পরিকল্পনামন্ত্রীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মান্নানের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে পক্ষে-বিপক্ষের আইনজীবীদের ১০ মিনিট যুক্তি-তর্ক শেষে বিচারক নির্জন মিত্র তার জামিন না মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনা মন্ত্রীর হুকুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক মন্ত্রীর পক্ষের আইনজীবীরা জামিন চাইলে আমরা বিরোধিতা করেছি।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সাবেক মন্ত্রী ৯৯ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাড়ি থেকে যৌথবাহিনী এম এ মান্নানকে গ্রেফতার করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ