সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান আর নেই - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এবাদুর রহমান আর নেই। আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার ধানমন্ডিস্থ ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৫ বছর। তিনি মৌলভীবাজার-১ বড়লেখা ও জুড়ী থেকে নির্বাচিত সাবেক এমপি ও সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম জানাজা আজ বাদ মাগরিব ঢাকার লালমাটিয়াস্থ মরহুমের নিজ বাসা এলাকায় অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নিয়ে আসা হবে। মৌলভীবাজার জেলা শহর ও বড়লেখায় তাঁর দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তার বড় মেয়ের জামাতা মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ।

এদিকে এবাদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ