সাবেক প্রতিমন্ত্রী চুমকির ১টি ফ্ল্যাট জব্দ ও ২ কোটি টাকা ফ্রিজ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক প্রতিমন্ত্রী চুমকির ১টি ফ্ল্যাট জব্দ ও ২ কোটি টাকা ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক এমপি মেহের আফরোজ ওরফে মেহের আফরোজ চুমকির বনানীর ৩০ লাখ ৫১ হাজার টাকার ৩ হাজার ১১৫ স্কয়ার ফুটের ফ্ল্যাট জব্দ ও পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা রয়েছে।

রবিবার (২৩ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ ফ্রিজ চেয়ে আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, মেহের আফরোজ ওরফে মেহের আফরোজ চুমকীর স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এর নামে অর্জিত বর্ণিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ ফ্রিজ ও ক্রোক করা আবশ্যক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ