সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফাঁসির দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফাঁসির দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শাফায়েত (টিজে) ফারায়জীর হত্যাকারী সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে অভিযোগ করে তাঁর ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের মা শামিমুন নাহার।

মঙ্গলবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হল ‘হোপস ডোর বাংলাদেশ’ এর উদ্যোগে শাফায়েত (টিজে) ফারায়জী কে হত্যাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, অর্থপাচারকারী, নারী লোভী সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ সকল সহযোগিদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলনের এ দাবি জানান তিনি।

নিহত শাফায়েত (টিজে) ফারায়জীর মা শামিমুন নাহার বলেন, আমার জীবনের কোন নিরাপত্তা নেই। আমার দুই ছেলে আমেরিকাতে জন্ম এবং লেখাপড়া ওখানেই। শেষ আমার বড় ছেলেকে হত্যা করা হয়েছে। আমার ছেলে শাফায়েত (টিজে) ফারায়জী জন্মগত আমেরিকান। ওখানেই বেড়ে উঠা। উচ্চ শিক্ষিত, মানবতা এবং মানব সেবার কারণে বাংলাদেশে শেষবারের মত পা দেয় আমার আদরের প্রথম সন্তান শাফায়েত (টিজে) ফারায়জি। তাকে কুখ্যাত মাদক ব্যবসায়ী, সকল ধরনের নেশাদ্রব্য দিয়ে/জলশার আসর বসিয়ে শতকোটি টাকার সম্পদ আত্মস্যাৎ, সব রকমের চোরা-চালানী, দেশের (জ্বালানী) অর্থ পাচারকারী, পরধনোলোভী, নারী লোভী ও প্রিয়প্রাঙ্গন/মিঠাই সহ বিভিন্ন অবৈধ প্রতিষ্ঠানের ব্যবসায়ী নসরুল হামিদ বিপুর গং কর্তৃক মধ্য- যুগীয় কায়দায় আমার ছেলে আমেরিকান নাগরিককে নির্মমভাবে খুন করেন।

তিনি আও বলেন, এর আগে আরো ১১ জন সদস্যকে খুন করেছেন গত ১৫ বছরে শেখ হাসিনার আমলে। বর্তমানে পলাতক থাকা অবস্থায় তার নির্দেষে দেশের ভিতরে ও বাইরে থাকা সন্ত্রাস গংদের দিয়ে আমাকে গত ১৯/০৯/২০২৪ ইং তারিখে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। তার আগে আমার বাড়ীর সকল সিসি ক্যামেরার লাইন কেটে বিপুল পরিমাণ টাকা-পয়শা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ সম্পদের দলিলপত্র লুট করে। এই নতুন বাংলাদেশে এসেও তাদের কথায় প্রভাবিত হয়ে প্রশাসন এখনো আমাদের সহোযোগিতা করতে ভয় পাচ্ছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নসরুল হামিদ বিপুর বিচার দাবি করছি।

নিহত শাফায়েত (টিজে) ফারায়জীর মা শামিমুন নাহারের বাসার কেয়ারটেকার লোকমান হোসেন এবং তার স্ত্রী সেলিনা আক্তার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ