সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৯, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৯, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করায় তার নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (০৮ মে) রাতে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। রাত পৌনে ৮টার দিকে মিঠামইন সদরের উচ্চ বিদ্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিঠামইন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর বক্তব্য রাখেন। তিনি বলেন, মামলা থাকার পরও প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিনা বাধায় দেশ থেকে পালিয়ে গেছেন। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া আবদুল হামিদের ভাই আবদুল হক নূরু, বোন আছিয়া আলম, ভাতিজা শরীফ কামালসহ পরিবারের অন্যরা ঢাকায় বসে থেকে এলাকায় গুঁটি চালাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ