সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নাশকতার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কয়েকটি মামলায় জামিন পান আলতাফ হোসেন চৌধুরী। তবে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন না পাওয়ায় এবং আরেক মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় কারাগারে আছেন তিনি। এজন্য তার কারামুক্তি মিলছে না।

জানা যায়, গত ৪ নভেম্বর ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে ধরে নিয়ে যায় র‌্যাব। পরে র‍্যাবের সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার আসামি হিসেবে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়।

গত ৫ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। এর পর থেকেই তিনি কারাগারে আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ