সাভারে জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মীকে গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাভারে জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ১০:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ১০:২৪ পূর্বাহ্ণ

 

সাভারে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের সীমান্ত ঘেষা গ্রাম চাপড়া থেকে তাদেরকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। 

তাদেরকে গ্রেফতার করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এঘটনায় গ্রেফতারকৃতদের স্বজনরা সাভার মডেল থানার সামনে জড়ো হলে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশ বলছে, রাতে উপজেলার আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের সীমান্ত ঘেষা গ্রাম চাপড়া এলাকার একটি নির্জন স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠন করছেন এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। এসময় সেখান থেকে জামায়াত-শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম পরিচয় বা জামায়াত-শিবিরের কোন পদে আছেন তা বলতে চাননি পুলিশ। গ্রেফতারকৃতরা সেখানে বৈঠন কালে নাশকতা করতে চেয়েছিলো বলে জানিয়েছে পুলিশ। 

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেফতারকৃতদের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের দুপুরে আদালতে পাঠানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ