সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী অপশক্তির আজ পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।
তিনি বলেন, যারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায়ও বিশ্বাস করে না। একাত্তরের চেতনা আর একুশের চেতনা একই চেতনা। এই চেতনা যারা বিরোধী তাদের বিশস্ত ঠিকানা হচ্ছে বিএনপি, এই অপশক্তি আগুন সন্ত্রাসীদের রুখতে হবে। তাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
জনতার আওয়াজ/আ আ