সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে কাজ করছে: আইজিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে কাজ করছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ পুলিশ এখন পুরোপুরি সফল। ভয় পাওয়ার কিছুই নেই। আমরা অনেক দেশের চেয়ে ভালো আছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসব কথা বলেন।

আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যখনই যেখানে কোনো ঘটনা সংঘটিত হচ্ছে, প্রতিটি ঘটনার যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। প্রতিটি ঘটনাতেই আমাদের সাফল্য রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আপনারা লক্ষ করলে দেখবেন যে; আমরা প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছি। হঠাৎ করে কোনো অপরাধ বেড়ে গেলে দেখবেন যে, আগের মাসের চেয়ে পরের মাসে কমে এসেছে। এভাবে সব অপরাধের ঘটনাই কমার একটা প্রবণতা দেখতে পাবেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ