সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভক্ত ও পূজারিদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আমাদের দেশের হাজার বছরের ঐতিহ্য হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেমিশে এক অনবদ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বসবাস করছে। বিভিন্ন সময়ে কেবলমাত্র রাজনৈতিক কারণে একটি অশুভ চক্র ষড়যন্ত্র করে পূজার সময় নানা কৌশলে এই সম্প্রীতি বিনষ্ট করার অপতৎপরতা চালিয়েছে। এই অপতৎপরতায় সাময়িক সময়ের জন্য উত্তেজনাবশত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেটা অত্যান্ত ন্যক্কারজনক এবং শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু তারা আমাদের অসাম্প্রদায়িক মন মানসিকতার, আমাদের সম্প্রীতির বন্ধনে কোনো ফাটল ধরাতে পারেনি। এই সম্প্রীতি, এই ঐক্যই আমাদের বড় শক্তি। যে কোনো মূল্যে এই সম্প্রীতি অটুট রাখতে হবে।

পূজারি ও ভক্তদের তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে ধর্ম ও সাংস্কৃতিক বিশ্বাসের জন্য নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে বৈষম্যের কোনো সুযোগ নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সই রয়েছে। শুভেচ্ছা বিনিময়কালে পূজামণ্ডপে সাইফুল হকের সঙ্গে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য এবং কেন্দ্র ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ