সারজিস-নাফসিনের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ছবি ভাইরাল, যা জানা গেল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সারজিস-নাফসিনের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ছবি ভাইরাল, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহনাজের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভুয়া ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দেখা যাচ্ছে, সারজিস আলম ও নাফসিন মেহনাজের মুখমণ্ডল বসিয়ে ছবিগুলো তাদের ‘ব্যক্তিগত মুহূর্তের’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা বিকৃত। সোমবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার জানায়, সারজিস আলমের সঙ্গে নাফসিন মেহনাজের প্রচারিত ছবিটি আসল নয়। মূলত, প্রযুক্তির মাধ্যমে একটি ভিন্ন যুগলের ছবি বিকৃত করে সারজিস আলম ও নাফসিন মেহনাজের মুখমণ্ডল বসিয়ে ছবিগুলো তাদের ‘ব্যক্তিগত মুহূর্তের’ হিসেবে উপস্থাপন করাা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূল ছবিটি গত ২৯ জানুয়ারি একটি ভারতীয় পর্নোগ্রাফিক ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়। (সঙ্গত কারণে লিংক সংযুক্ত করা হয়নি)। এছাড়া, গত ২৯ মার্চ ‘lL!nk dede’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টেও একই ছবি পাওয়া যায়।

ছবি দুটিকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করে দেখা যায়, ভাইরাল ছবিতে থাকা ব্যক্তিদের পোশাক, পরিবেশ ও শারীরিক গঠন মূল ছবির সঙ্গে পুরোপুরি মিললেও, মুখমণ্ডল সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ, মূল ছবিটি সম্পাদনার মাধ্যমে মুখমণ্ডল পরিবর্তন করে সারজিস-নাফসিনে ছবিটি তৈরি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ