সারা দেশে বিক্ষোভের ডাক বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সারা দেশে বিক্ষোভের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ

 

সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে মাঠের বিরোধী দল বিএনপি। রাজধানীর পল্লবীসহ বিভিন্ন জায়গায় বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার আগামী রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সকল মহানগরে এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

রাজধানীর মিরপুরের ৬ নম্বরে বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী জোনের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এটা প্রতিরোধ করতে বিএনপি নেতা কর্মীরা যখন দাঁড়িয়ে থাকে তখন আমাদের নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস এবং শেষে গুলি ছোড়ে। এই হামলায় ৭৫ জন নেতাকর্মী আহত হয়েছে এবং ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আমরা পুরোপুরি ভাবে বলতে চাই এভাবে হামলা করে গ্রেফতার করে কখনোই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চাই।

মহাসচিব বলেন, আওয়ামী লীগ একটি গণতন্ত্র বিরোধী শক্তি, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী শক্তি। আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার হরণকারী শক্তি। আওয়ামী লীগ অতীতেও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল এখনও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, আমরা বারবার বলে আসছি পুলিশের উচিত নিরপেক্ষ থাকা কিন্তু পুরোপুরি ভাবে হামলাকারীদের সন্ত্রাসীদের পক্ষপাত করছে। গণতন্ত্রকামী আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা কাজ করছে।

এসময় ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ