সারা দেশে রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল: মালিক সমিতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সারা দেশে রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল: মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব দোকান ও শপিংমলগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, সরকারের সঙ্গে সহযোগিতার লক্ষ্যে ঢাকা মহানগরসহ সারা দেশের দোকান, বাজার ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এতে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় হবে এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবাসংক্রান্ত দোকানগুলো এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ