সারা দেশে ৩ মে থেকে মিলবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের সব জেলা ও উপজেলায় একযোগে ৩ মে থেকে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রবিবার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশালে টিকা দেয়া হবে। আর ৩ মে থেকে অবশিষ্ট সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘করোনা মহামারির সময় ব্যয় না হওয়া ৬০৪ কোটি টাকা দিয়ে হামের ভ্যাকসিন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশই ৫ বছরের কম বয়সী হওয়ায় প্রথমে এই বয়সসীমার শিশুদের টিকা দেওয়া হচ্ছে।’
অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে বলেও মন্তব্য করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
জনতার আওয়াজ/আ আ