সারা পৃথিবীর মানুষ নিরপেক্ষ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে : দুলু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সারা পৃথিবীর মানুষ নিরপেক্ষ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে : দুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এতদিন অবৈধভাবে ক্ষমতায় গিয়ে যেভাবেই হোক পার পেয়ে গেছেন। এখন জনগণ ফুসে উঠেছে।

শনিবার দুপুরে নাটোরের সিংড়া থানা বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা চেয়ারম্যান ও সাবেক বিএনপি সভাপতি মরহুম আবুল কালাম আজাদের অষ্টম শাহাদৎ বার্ষিকীর দোয়া মাহফিলে এ কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি এর আয়োজন করে।

দুলু বলেন, সারা পৃথিবীর মানুষ নিরপেক্ষ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আর অবাধ-সুষ্ঠ নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশের মাটিতে আর কোনো অবৈধ ভোট হবে না। হতে দেয়া হবে।

সভায় সিংড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির আহবায়ক এ্যাড. আলী আজগর খান, সদস্য সচিব তাইজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, সাবেক ইটালী ইউপি চেয়ারম্যান বজলার রহমান, সাবেক তাজপুর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ