সার্জারি করালে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম: অপু বিশ্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সার্জারি করালে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম: অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এখনও পর্দায় নিয়মিত। জনপ্রিয়তাও রয়েছে আগের মতো। বছর খানেক হলো গুঞ্জন উঠেছে, ঠোঁট সার্জারি করিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকেই এ দাবি তুলেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অপু।

ঠোঁট সার্জারির বিষয়টি নাকচ করে দিয়ে অপু বলেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।’

তিনি আরও বলেন, ‘আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনও ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাব।’

শনিবার (২৬ আগস্ট) ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু বিশ্বাস। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন আর নিজের ব্যক্তিজীবন নিয়ে এসব কথা বলেন।

অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। মাত্র ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ