সালাউদ্দিনকে কড়া জবাব দিলেন পাপন! - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সালাউদ্দিনকে কড়া জবাব দিলেন পাপন!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

 

‘টাকার অভাবে’ মিয়ানমারে অনুষ্ঠিতব্য অলিম্পিক বাছাইয়ে দল পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর এই কারণে বেশ সমালোচিত হন বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। সমালোচনার তোপে পড়ে হঠাৎ সংবাদ সম্মেলনে এ বিষয়ে ব্যখ্যা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসন পাপনকে খোঁচা মেরে বসেন সালাউদ্দিন। অবশেষে সালাউদ্দিনকে কড়া জবাব দিলেন পাপন। 

শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেন, ‘যে যত কথাই বলুক, এসব নিয়ে আমি মন খারাপ করি না। তবে আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে মেয়েরা (অলিম্পিক বাছাই) যেতে পারল না! তাও মাত্র ২০ লাখ টাকার জন্য! এর চেয়ে দুঃখ, কষ্ট… মাননীয় প্রধানমন্ত্রী কী কষ্টটাই না পেয়েছেন! এই যে আপনাদের চ্যানেলগুলা (মিডিয়া) আছে না, তাদের কারও মালিকের কাছে বললেই তো দিয়ে দিত। আপনারা  জানেন…বিশ্বাস করেন আমি কারও সঙ্গে এটা বলিনি… আমাদের খেলোয়াড়েরাই তো দিত! বলত একবার। এটা কী!! এত গোপনে জিনিসটা করেছে… যে প্রসেসে করেছে… খুব দুঃখজনক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ