সাহস থাকলে সামনে এসে আমার সমালোচনা করেন: জয়া আহসান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাহস থাকলে সামনে এসে আমার সমালোচনা করেন: জয়া আহসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সামাজিক মাধ্যমে ট্রল ও বুলিং করা নিয়ে নন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান বলেন মুখোমুখি হয়ে সমালোচনা করতে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন এই তারকা অভিনেত্রী।

সাক্ষাৎকারে সামাজিক মাধ্যমে বুলিং ও ট্রল নিয়ে জয়া বলেন, ‘যদি কেউ চেহারা লুকিয়ে মন্তব্য করে তবে সেই মন্তব্যের দাম দিই না আমি। কারো যদি সাহস থাকে তাহলে তিনি সামনে এসে মুখোমুখি হয়ে আমার সমালোচনা করুক। ’

তিনি আরও বলেন, ‘এসব অশালীন মন্তব্য নিয়ে বেশি ভাবি না। এসব আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যারা এসব মন্তব্য করে বেড়ায় তারা নিজেরাই আসলে নিজেদের নেতিবাচক মানসিকতা সবার সামনে প্রকাশ করে ফেলেন। ’

অভিনেত্রী মনে করেন, সরাসরি কিছু বলতে গেলে সাহসের প্রয়োজন। সবার সেই সাহসটা নেই।

কবি জীবনানন্দ দাশের অজানা গল্প নিয়ে কলকাতায় নির্মিত ‘ঝরা পালক’ সিনেমায় কবির স্ত্রী লাবণ্যপ্রভার চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বর্তমানে এই সিনেমাটির প্রচারণায় জয়া ব্যস্ত সময় পার করছেন। আগামী ২৪ জুন ‘ঝরা পালক’ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। এতে জয়ার বিপরীতে আছেন কলকাতার ব্রাত্য বসু। সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখার্জি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ