সিংড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিংড়া বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের ব্যক্তিগত কার্যালয়ে এই আয়োজন করে উপজেলা ও পৌর শ্রমিক দল।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ওমর ফারুক। বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ, নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক এম এম হাফিজ, সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক এড. আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, শ্রমিকদলের সদস্য সচিব শাজাহান আলী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ আলী, সদস্য সচিব ইউসুফ আলী, পৌর কাউন্সিলর বাবুল হোসেন বাবু, পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক প্রমুখ।

বক্তারা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার পাশাপাশি বিএনপির রোডমার্চ কর্মসূচি ও আগামী নির্বাচনে বিএনপির সকল কর্মসূচিতে অংশ গ্রহনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ