সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদলের নেতাকর্মীসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল পারভেজ, কলেজ ছাত্রদলের সিনি:সহ-সভাপতি শিবলু, সাংগঠনিক সম্পাদক নাঈম, দপ্তর সম্পাদক শাইক, প্রচার সম্পাদক সাকিব প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ