সিংড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি
সমবায় গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার সাজ্জাদ হোসেন, সোনার বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর সভাপতি মোঃ আউয়াল হোসেন, ডাহিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ খয়ের উদ্দিন, হিয়াতপুর বণিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, চালাপাড়া আদিবাসী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি রঘুনাথ এক্কা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল গফুর।
জনতার আওয়াজ/আ আ