সিংড়ায় দুর্ঘটনায় নিহত ২ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংড়ায় দুর্ঘটনায় নিহত ২ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ

 

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গে নিহত তিন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে নিহত শ্রমিক বিদ্যুৎ হোসেন ও আবদুর রহিমের পরিবারকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার কলম পুন্ডরী গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত তিন অসহায় পরিবারের খোঁজ-খবর নিতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম। তিনি তিন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শীতবস্ত্রসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেন। পরে নিহত শ্রমিক বিদ্যুৎ হোসেন ও আবদুর রহিমের পরিবারকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ঘর দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত তিন শ্রমিক দিনমজুর ছিলেন। এর মধ্যে দুটি পরিবার ভূমিহীন। তাদের ছোট্ট একটি কুঁড়ে ঘরে অন্যের জায়গায় বসবাস। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মহোদয়ের নির্দেশে দুটি পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হচ্ছে।’

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) গাছ কাটার কাজে যাওয়ার সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বাসুয়া ব্রিজ এলাকায় অটোভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শ্রমিক আবদুর রহিম, বিদ্যুৎ হোসেন ও কাঁচু প্রামাণিক মারা যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ