সিংড়ায় যুবদলের ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংড়ায় যুবদলের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় পৌরসভার মহেশচন্দ্রপুর বাজার এলাকায় ৯ ও ১০নং ওয়ার্ড যুবদলের আয়োজনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড যুবদলের সভাপতি মারফত আলী।

এসময় বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ