সিইসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন, পাশে থাকার প্রতিশ্রুতি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিইসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন, পাশে থাকার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-কে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এই অভিনন্দন জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত মিলার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউর পক্ষ থেকে দেওয়া সহায়তার বিষয়ে সিইসির কৃতজ্ঞতা প্রকাশকে তারা সাধুবাদ জানায়। তিনি উল্লেখ করেন, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা প্রশংসনীয়।

রাষ্ট্রদূত আরও বলেন, জাতীয় নির্বাচন শেষ হলেও নির্বাচন কমিশনের কাজের পরিধি কমছে না। সামনে উপনির্বাচনসহ বড় ধরনের কর্মযজ্ঞ রয়েছে। এর মধ্যে ১২টি সিটি কর্পোরেশন নির্বাচন, ৪৯৫টি উপজেলা পরিষদ নির্বাচন এবং ৪৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আশ্বস্ত করেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইউরোপীয় ইউনিয়ন কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নাসির কমিশন দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা সফলভাবে সম্পন্ন হওয়ায় ইইউ আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ