সিইসির সঙ্গে মার্কিন সংস্থার বৈঠক, যে আলোচনা হলো - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিইসির সঙ্গে মার্কিন সংস্থার বৈঠক, যে আলোচনা হলো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবগত হয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক এই নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের খোঁজখবর নেয়।

বৈঠকের পর আইআরআই’র ডিরেক্টর স্টিফেন সিমা সাংবাদিকদের বলেন, ৯০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই। আজকের বৈঠকের আমরা কী করতে পারি- তা নিয়ে মূলত আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে।

তিনি বলেন, প্রাক-নির্বাচনি পরিস্থিতি মূল্যায়ন নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে। তবে আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কোনো সুপারিশ করিনি। আমরা সরাসরি নির্বাচন কমিশনকে কোনো সহায়তাও দিই না। তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি।

এক প্রশ্নের জবাবে স্টিফেন সিমা বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। দলগুলোর মধ্যে আন্তঃসংলাপ, নীতিনির্ধারণী সংলাপ- এমন নানা ধরনের কাজ করেছি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারিগরি সহায়তা অব্যাহত রাখব। আমাদের ঢাকা সফরের উদ্দেশ্যই হচ্ছে কিভাবে দলগুলোকে সহায়তা করা যায়। এ সহায়তা অব্যাহত থাকবে। এজন্য আমরা ইতোমধ্যে কমিশনের সঙ্গেও আলোচনা করেছি।

এ সময় ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ