সিটিটিসি প্রধানের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে সিটিটিসি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সাক্ষাতের মাধ্যমে বৈশ্বিক সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং সাইবার হুমকি মোকাবিলায় সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ডিবি কম্পাউন্ডে সিটিটিসির বিভিন্ন টিমের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পিটার হাস এসেছিলেন। কিছু সময় থেকে তিনি চলে যান। এটা নিয়মিত ভিজিটের একটি অংশ। সব রাষ্ট্রদূতই এমন ভিজিট করেন।
জনতার আওয়াজ/আ আ