সিদ্ধিরগঞ্জে ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মাদানী নগর মাদ্রাসার সামনে ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার ফুট ওভার ব্রিজে টানানো বিএনপির ব্যানারে ও ফুটওভার ব্রিজে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আমরা খবর পেয়েছি। এবিষয়ে তদন্ত চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ