সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষেআহত-১ : গুলিবর্ষণের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষেআহত-১ : গুলিবর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বাবুল হোসেন নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক শাহ আলম মানিক এবং বিএনপি নেতা রুহুল আমিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। তারা জানান, সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। তবে পুলিশ গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে।
ঘটনার বিষয়ে বিএনপি নেতা রুহুল আমিন বলেন, শাহ আলম মানিক আমাদের দলের একজন কর্মী বাবলুকে পিস্তল দিয়ে মারধর করেন। আমরা বিষয়টি জানতে চাইলে মানিক পালিয়ে যান। আমাদের কেউ গুলি চালায়নি, বরং মানিকই ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করেছেন।
অন্যদিকে, শাহ আলম মানিক বলেন, আমি বাড়ির সামনে বসা ছিলাম। হঠাৎ রুহুল আমিন ৫০-৬০ জন সহযোগী নিয়ে আমার ওপর অস্ত্রসহ হামলা চালায়। তারা ছয় রাউন্ড গুলি ছোড়ে এবং আমার ব্যানার ভাঙচুর করে। হামলার সিসিটিভি ফুটেজও রয়েছে।”
আহত বাবুল হোসেনের ভাই সেলিম মিয়া অভিযোগ করেন, আমার ভাইয়ের জমি দখল করতে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গুলির কোনো প্রমাণ মেলেনি এবং এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগও দেয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ