সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৬১ জনের বিরুদ্ধে আরো ১টি মামলা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৬১ জনের বিরুদ্ধে আরো ১টি মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল (৬০), আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (৬০), জাহাঙ্গীর কবির নানক (৬০), মাহবুবুর রহমান হানিফ (৬০), শামীম ওসমান (৫৫), নজরুল ইসলাম বাবু (৫২), সেলিম ওসমান (৬০), শাহ নিজাম (৫২), আজমেরী ওসমান ((৫০), অয়ন ওসমান (৪০), সাবেক গোয়েন্দা প্রধান হারুন (৫০) সহ ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও দেড় শতাধিক থেকে ২ শতাধিক ব্যাক্তিকে আসামি করা হয়েছে।
নারাণয়গঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ৮ এর নির্দেশে শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে মামলাটি দায়ের করা হয়। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মো. মুরসালিন আলম (২২) এর পিতা মো. শাহ আলম বাদী হয়ে আদালতে মামলা করার জন্য আবেদন করেন।
আহত মুরসালিন আলম নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের যাত্রামুড়ার বরাব দিঘী বরার এলাকার বাসিন্দা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।
মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সাথে সড়কে অবস্থান করছিল মুরসালিন আলম।
এ সময় মামলায় উল্লেখিত আসামিদেও ছোড়া গুলি মুরসালিনের কোমড়ে এবং দুই পায়ে বিদ্ধ হয়ে রক্তাক্ত জখম হয়। একটি গুলি মাংসপেশির এক পাশে লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়।
এছাড়াও আরও দশ থেকে পনেরো জন গুলিবিদ্ধ হয়। পরে আহত মুরসালিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মুরসালিন এখনো সিএমএইচে চিকিৎসাধিন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ