সিদ্ধিরগঞ্জ হতে বিপুল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জ হতে বিপুল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র‌্যাব-১১ সোমবার (৪ এপ্রিল) রাতে জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৩০২ বোতল ফেনসিডিল এবং ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আল আমিন (৩৩) ও রাজিব হোসেন (২৫)। আসামীদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বিষ্ণপুর এলাকার মোঃ শহীদ এর ছেলে এবং অপর আসামী মোঃ রাজিব হোসেন ঢাকা জেলার দোহার থানাধীন নটাখোলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তারা উভয়ই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশ ধারণ করে যাত্রী পরিবহনের আড়ালে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ