সিদ্ধিরগঞ্জ হতে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী বাশার মোল্লা গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জ হতে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী বাশার মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

 

র‌্যাব-১১ সোমবার (২৪ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদানাইল এলাকায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করছে।
র‌্যাব-১১ এর উপ-পরিচালক কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১২ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আবুল বাশার মোল্লা (৪৫) পিতা-মৃত মোতালিব মোল্লা, সাং-গোদানাইল সৈয়দ পাড়া, ক্যানেল পাড়া, থানা-সিদ্ধিরগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ