সিনেমা ব্যবসায় নামলেন টলিউডের নায়ক যশর - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিনেমা ব্যবসায় নামলেন টলিউডের নায়ক যশর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

 

বিশেষ সংবাদদাতা, কলকাতা

তিনি টলিউডের নায়িকা। সংসদ সদস্য। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সেবিকা। তিনি নুসরাত জাহান। আরেকজন টলিউডের নায়ক। সম্প্রতি পা রেখেছেন বলিউডে। ইয়ারিয়া-টু ছবিটি শেষ করে ফিরে এসেছেন কলকাতায়। তিনি যশ দাসগুপ্ত। নুসরাতের স্বামী। দু’ জনকে একসঙ্গে টলিউড আদর করে ডাকে যশরত বলে।

এই যশরত রবিবাসরীয় দুপুরে তাদের নতুন প্রোডাকশন হাউসের কথা ঘোষণা করলেন নিজেদের একমাত্র পুত্র সন্তানের নামে।

ঈশান দাসগুপ্তর নামে ওয়াই ডি ফিল্মস। প্রথম ছবির নাম- মেন্টাল। ছবির নায়ক – নায়িকা যশ এবং নুসরাত। যশ থাকছেন এক পুলিশ অফিসারের ভূমিকায়। সিনেমা বানানো ছাড়াও এই প্রোডাকশন হাউস অন্য কাজও করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ