সিপিডি: পণ্যের দাম কমাতে বাজেটে পদক্ষেপ নেই - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিপিডি: পণ্যের দাম কমাতে বাজেটে পদক্ষেপ নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১০:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১০:২১ পূর্বাহ্ণ

 

প্রতি বছরের মতো এবারও বাজেটের পর্যালোচনা ও প্রতিক্রিয়া জানিয়েছে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা ২০২২-২৩ অর্থবছরের বাজেটে নিত্যপণ্যের দাম কমাতে কোনো পদক্ষেপের কথা উল্লেখ করা হয়নি বলে জানায় সংস্থাটি।আজ শুক্রবার (১০ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২২-২৩ এবং সিপিডির পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে মূল বক্তব্য উপস্থাপন করনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এ সময় আজ শুক্রবার (১০ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২২-২৩ এবং সিপিডির পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে মূল বক্তব্য উপস্থাপন করনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এ সময় সিপিডির ফেলো এবং গবেষকরা উপস্থিত ছিলেন।

ড. ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতি বাড়ার কারণে এই মুহূর্তে নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তাই বাজেটের আগে আমরা সিপিডির পক্ষ থেকে নিত্যপণ্যের দাম কমাতে কর কমানোর সুপারিশ করেছিলাম। কিন্তু সেটা রাখা হয়নি।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে চাল, ডালসহ ২৯টি পণ্যের দাম কমানোর দরকার ছিল। সেটা না করে নিম্ন ও মধ্য আয়ের মানুষকে হতাশ করা হয়েছে। উল্টোদিকে বিত্তবানদের কর কমানো হয়েছে। এছাড়া বাজেটে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে যে উদ্যোগের কথা বলা হয়েছে, সেটা অনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের পরিপন্থি।

 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ