সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, নিহত ১ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুপক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। পরে ৯ জনকে আটক করেছে পুলিশ।

উপজেলার মোহনপুর ইউনিয়নের এলাংজানি গ্রামে রবিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন একই এলাকার মোশারফ হোসেনের ছেলে। আহতরা হলেন- মুকুল (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন (২৩), জুলমত (৬০)। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত কুমার সূত্রধর। তিনি বলেন, এলাংজানি গ্রামের মসজিদের একটি পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একটি পক্ষ পুকুরটি লিজ নিয়ে চাষ করছিল। তারা নাকি লাভকৃত টাকা মসজিদে দিত। এদিকে অন্য পক্ষটি আজ পুকুরে মাছ ধরতে এলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষ বেধে গেলে সংঘর্ষে একজন নিহত হন। নিহত ব্যক্তি প্রতিপক্ষকে মাছ ধরতে বাধা দেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে পক্ষটি মারামারির প্রস্তুতি নিয়েই পুকুরে মাছ ধরতে এসেছিল। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ