সিরাজগঞ্জের পথে তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে সিরাজগঞ্জের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে তিনি সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তার গাড়িবহর বগুড়ার হোটেল নাজ গার্ডেন ত্যাগ করে।

এ সময় তাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই হোটেলের সামনে হাজারো মানুষ ভিড় করেছেন। সেই ভিড এড়িয়ে তিনি দুপুরে রওনা হন। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই ঢাকা-রংপুর মহাসড়কের শাহাজাহানপুর এলাকায় জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা।

জানা গেছে, সিরাজগঞ্জ যাওয়ার সময় শেরপুরে দুটি পথসভায় ভাষণ দেবেন তারেক রহমান।

এ ছাড়া ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ