সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঈদের দিনে সিরাজগঞ্জ মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুজন (৩২), রাব্বি (২৪), নাটোর জেলার রানা (৩০) ও আয়েন (৪)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নিহত চার জনের মরদেহ পাওয়া যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ