সিরাজুল আলম খানের কর্মসূচি দিয়ে দে‌শে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে: রব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিরাজুল আলম খানের কর্মসূচি দিয়ে দে‌শে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে: রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে। আরেকবার মুক্তিযুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধ যারা চুরি করেছে তাদেরকে ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত করে সিরাজুল আলম খানের কর্মসূচি দিয়ে দে‌শে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি-এর উদ্যোগে সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ স ম রব ব‌লেন, ‘মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে। আরেকবার মুক্তিযুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধ যারা চুরি করেছে তাদেরকে ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত করে সিরাজুল আলম খানের কর্মসূচি দিয়ে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা ও হত্যা করার জন্য এককভাবে ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগকেই দাঁড়াতে হবে।’

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এটা তো সত্য যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ৫২-৫৩ বছর পর এসে ১৮০ ডিগ্রি উল্টো দিকে অবস্থান নিয়েছে। এই আওয়ামী লীগ সিরাজুল আলম খানকে একটু সম্মান দেখানোর প্রয়োজন মনে করেনি। তাতে কি তিনি ছোট হয়েছে? বাস্তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে অপমান করেছে, অবমাননা করেছে।’

তিনি বলেন, ‘১৯৯৬ সালে সরকারের দাবিতে আওয়ামী লীগ টানা ১৭৩ দিন হরতাল দিয়েছিল। তখন শেখ হাসিনা বলেছিল চিরকালের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা দরকার, এই ছিল তার বক্তব্য। তাই আমরা বলছি আপনার (প্রধানমন্ত্রী) সামনে আগস্ট মাসটা সম্ভবত সময় আছে। কখন কিভাবে বিদায় নিবেন, আলোচনা করেন।’

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ