সিরাজ কে ছাত্রদল সহ সভাপতি করায় বাধভাঙ্গা উল্লাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুর জেলার সন্তান সিরাজুল ইসলাম কে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মনোনীত করায় পিরোজপুর জেলা ছাত্রদল খুশী। মিষ্টি বিতরণ করেছেন উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে। গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স সাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত মাধ্যমে সিরাজুল ইসলাম কে অন্তর্ভুক্ত করার তথ্য নিশ্চিত হয়ে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা প্রকাশ করে।
জানা গেছে জেলার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি কাজী এইচ এম ইলিয়াছ এর ছেলে স্লোগান মাষ্টার খ্যাত সিরাজুল ইসলাম পারিবারিক ভাবে বিএনপির রাজনীতিতে প্রবেশ। সেই কারনে কম বয়সে পিরোজপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য।
২০০৩ – ২০০৪ শিক্ষাবর্ষে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়ে জগ্নানাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন। ২০১৩ সালে ২৫ জুলাই সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নামে কটুক্তির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিলে পুলিশ গুলি চালায়। সেই হামলায় গুরুতর সিরাজুল ইসলাম দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে আবার ফিরে আসেন ছাত্রদলের রাজনীতিতে। সাবেক গণশিক্ষা বিষায়ক সহ- সম্পাদক, সবর্শেষ কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়ে সহ- সাধারণ সম্পাদক নির্বচিত হয়েছেন। সর্বশেষ শ্রবন জুয়েল কমিটিতে তাকে সহ সভাপতি করায় পিরোজপুর জেলার প্রতিটি ছাত্রদলের নেতাকর্মীর মাঝে ব্যপক আনন্দ।
নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাসান জানান, ছাত্রদলের আভিবাবক দেশনায়ক তারেক রহমান সিরাজুল ইসলাম এর ত্যাগের মুল্যায়ন করেছেন। তাই আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি । সিরাজুল ইসলাম আমাদের গর্ব আমাদের এলাকার অহংকার।
পিরোজপুর জেলা বিএনপি আহবায়ক ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, সিরাজুল ইসলামের পরিবার জাতীয়তাবাদ পরিবার। তার পিতা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপি প্রতিষ্ঠাকালীন সভাপতি। ঢাকার রাজপথে খালেদা জিয়া তারেক রহমানের স্লোগান কম্পিত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে। এখনো শরীরে গুলির স্লিন্টার বয়ে বেড়ায়। শরীরের ক্ষুদ্রাংশ এক তৃতীয়ংশ কেটে ফেলেছে। তারপর প্রতিটি মিছিল মিটিং অংশগ্রহণ করা থেকে বিরত থাকে না। তার ত্যাগের মুল্যায়ন করায় গনতন্ত্রের লড়াইয়ের সেনাপতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এই বিএনপি নেতা।
জনতার আওয়াজ/আ আ