সিরিজ জয়ে চোখ বাংলাদেশের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ

 

চৈত্রের এ সময়েও যখন গরমে জবুথবু হওয়ার কথা, সেখানে সারা বাংলাদেশ টের পাওয়া যাচ্ছে শীতের আমেজ। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি। আর এ কন্ডিশন অনেকটাই পরিচিত মনে হচ্ছে আইরিশদের। আর এমনটা অব্যাহত থাকলে দ্বিতীয় ওয়ানডেতে কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে পারে সফরকারী আয়ারল্যান্ড দল। আজ দুপুর ২টা একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে তামিমের দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত। শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী হেরাথের ভাষ্য, ‘প্রথম ম্যাচের জয়টা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। এখন ওদের বিপক্ষে কীভাবে জিততে হয়, সে অভিজ্ঞতা আছে আমাদের। এটা দলের জন্য গুরুত্বপূর্ণ।’

আগের দিন বাংলাদেশের বিপক্ষে লড়াইটাও করতে পারেনি আয়ারল্যান্ড। রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজ সোমবার জয়ের বিকল্প নেই আইরিশদের সামনে। তার আগে ভাগ্যের ছোঁয়া পাওয়ার আভাস মিলছে তাদের। টানা বৃষ্টিতে সিলেটের কন্ডিশনে পেতে যাচ্ছে নিজ দেশের ছায়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ