সিলেটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৩ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২ ১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২ ১:৪১ অপরাহ্ণ

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

শনিবার (৩ সেপ্টম্বর) সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় ফাজিলপুর মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চারখাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাজেদ খানের বাবা লুৎফুর রহমান ও লুৎফুরের স্ত্রী জেলি বেগম ও একই এলাকার ইউনুস মিয়া। প্রাথমিকভাবে তাদের নাম জানা গেলেও পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিনা সেন্টারের পাশে আসামাত্র গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে সিএনজি অটোরিকশা দুমড়ে মুছড়ে যায় এবং পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আরও এক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ