সিলেটে আ ফ ম কামাল হত্যা : প্রতিবাদে লন্ডনে তাৎক্ষণিক প্রতিবাদ সভা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে আ ফ ম কামাল হত্যা : প্রতিবাদে লন্ডনে তাৎক্ষণিক প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ

 

সিলেট নগরে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা আ ফ ম কামাল নিহতের প্রতিবাদে যুক্তরাজ্যে তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে।

সোমবার বাদ জোহর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি আরিফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রফিক আহমদ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মো. হাসান আহমদ, অফিস সম্পাদক মো. মিফতা উদ্দিন, সহকারী সেক্রেটারি সুহেল আহমদ, আহমদ আলী, ইস্ট লন্ডন বিএনপির তথ্য প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান, বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ফয়সাল আহমদ, মানবাধিকার কর্মী মো. আব্দুল করিম, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আহমদ, তারেক আহমদ, আজিজ আহমদ চৌধুরী, আছাদ আহমদ, মুজাহিদুর রহমান, এম আশরাফ উদ্দিন, আছাব আলী, শাহ মাহমুদুল হাবিব ইমন, বুরহান উদ্দিন আল মামুন, মো. রহিম এহসান নাইম, মাহবুবুর রহমান, আলিম উদ্দিন, মিজানুর রহমান, এম এ শামিম, শাহ জামাল, দিলাল আহমদ, মঈনুল ইসলাম, মো. আলাউদ্দিন, মো. জাকির আহমদ, আনছার আলী, আব্দুল কাদির জিলানী, মামুন মিয়া, মো আমিনুল হক, সুহেল আহমদ, সেলিম আহমদ, আবুল হোসেন নিজাম, হুমায়ুন রশীদ, সামাদুর রহমান অপু, মোহাম্মদ নুর মিয়া ও জামাল মিয়া প্রমুখ।

প্রয়াত বিএনপি নেতা আ ফ ম কামালের মাগফেরাত কামনায় মোনাজাত করেন মাওলানা আসাদ আহমদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ