সিলেটে গ্যাস ও পেট্রোল পাম্পে ডাকা ধর্মঘট প্রত্যাহার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে গ্যাস ও পেট্রোল পাম্পে ডাকা ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সিলেটের সব পেট্রোল পাম্প ও সিএনজি-এলপিজি রিফুয়েলিং স্টেশনে ডাকা ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দুইটায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে গতকাল বুধবার রাতে মোবাইল কোর্ট অভিযান এবং বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিলেটের সব পাম্পে এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট ডাকা হয়। পরে রাত ৩টার দিকে স্থগিত ঘোষণা দিলেও সকাল থেকে সিলেটের পাম্পগুলোতে তেল ও গ্যাস বিক্রি বন্ধ থাকায় চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পেট্রোল পাম্প মালিক সংগঠন এবং প্রশাসন, রাজনৈতিক নেতারা অংশ নেন। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পুলিশ সুপার ড. যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয়পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেন এবং চলমান সংকট নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে জুবায়ের আহমদ চৌধুরী আশ্বাস দেন, আগামীতে কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ