সিলেটে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে খোয়া গেলো অর্ধশত মোবাইল, অর্ধলক্ষ টাকা! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে খোয়া গেলো অর্ধশত মোবাইল, অর্ধলক্ষ টাকা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের সমাবেশ’। বিএনপির তিন সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে রবিবার (৯ জুলাই) বিকাল ৩টায় এ সমাবেশ শুরু হয়।

রবিবার দুপুর থেকেই সিলেটের বিভিন্ন স্থান থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে এসে জড়ো হতে শুরু করেন। কয়েক হাজার লোক সমাগমের সুযোগ নিয়ে আলিয়া মাঠে অপতৎরতা চালায় পকেটমাররা। সমাবেশ শেষে নেতাকর্মীরা জানান, ‘তারুণ্যের সমাবেশ’ থেকে অন্ততঃ অর্ধশত মোবাইল ফোন চুরি হয়েছে।

জানা গেছে, সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক সিসিক কাউন্সিলর দিনার খান হাসুর নগদ ৫৫ হাজার টাকা ও জরুরি কাগজপত্র খোয়া গেছে। এ নিয়ে ফেসবুকে স্টেটাসও দেওয়া হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন যুবদল ও ছাত্রদল নেতার মোবাইল ফোন চুরি হয়েছে বলে বিএনপির দলীয় একটি সূত্র জানিয়েছে।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর একই স্থানে অনুষ্ঠিত সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকেও এভাবে বিএনপির শতাধিক নেতাকর্মীর মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ