সিলেটে দেশের ২৪তম স্থলবন্দরের যাত্রা শুরু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৭, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে দেশের ২৪তম স্থলবন্দরের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ভোলাগঞ্জ স্থলবন্দর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় স্থলবন্দরটির উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৫২ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই স্থলবন্দর চালু হওয়ায় ভারতের মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভুটানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের পরিসর আরও বিস্তৃত হবে। এর ফলে প্রতিবছর শত কোটি টাকার রাজস্ব আয় হবে বলে আশা করা হচ্ছে।

ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে ভারত থেকে চুনাপাথর আমদানি হয়ে আসছে। প্রায় দুই দশক ধরে পাথর আমদানির গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত সিলেটের ভোলাগঞ্জ শুল্ক স্টেশনকে ২০১৯ সালে স্থলবন্দর হিসেবে ঘোষণা দেয় সরকার। দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে ঘোষণার চার বছর পর জমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতা কাটিয়ে গত বছরের জুন মাসে ১৭৫ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণকাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ