সিলেটে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ২ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লালাবাজার ভরাউটের রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিশ্বনাথ উপজেলার ইলিমপুর গ্রামের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (১৮) ও একই উপজেলার বহ্নি গ্রামের ধনাই আলীর ছেলে সিএনজি চালক মনসুর আলী।

আহতরা হলেন- বিশ্বনাথ উপজেলার উত্তর মসুলা (জানাইয়া) গ্রামের ফজলুর রহমানের ছেলে সাইফুর রহমান (১৮) ও একই উপজেলার ইলিমপুর আঙ্গুর আলীর স্ত্রী আছমা বেগম (৪২)।

স্থানীয় সূত্রে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিলেট থেকে লালাবাজারের দিকে ছেড়ে যাওয়া রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাফর ইমাম বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ