সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি সংগৃহীত

আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক অঙ্গন। সফর সফল করতে এবং দলের চেয়ারম্যানকে রাজকীয় সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর বিএনপি।

মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সিলেটের বিএনপি পরিবার পুরোপুরি প্রস্তুত। তাঁর এই সফর সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং অনুপ্রেরণার। তারেক রহমানের এই সফর কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি সকল পর্যায়ের নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।”মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় দলের শীর্ষ নেতারা এই সফরকে সফল করতে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, জিয়াউল হক জিয়া ও আফজল উদ্দিন, সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খোরশেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির মজুমদার, রফিকুল ইসলাম রফিক, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম এবং বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা। এছাড়াও মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।Travel Guides & Travelogues

বক্তারা সভাশেষে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং ২ মে’র কর্মসূচি সফল করতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা ও প্রচার কার্যক্রম জোরদার করার ঘোষণা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ