সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে রোববার বিকেল ৩টা থেকে শুরু হচ্ছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ‘তারুণ্যের সমাবেশ’। সমাবেশে যোগ দিতে বিভাগের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দিচ্ছেন। নগরীর বিভিন্ন স্থানে অবস্থান শেষে বেলা ২টার পর থেকে তারা মিছিল সহকারে সমাবেশ যোগ দিচ্ছেন। একাধিক মিছিলে নেতাকর্মীদের গায়ে কাপনের সাদা কাপড়ও দেখা গেছে। কাপড়ে খালদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র মুক্তিপাক লিখা রয়েছে। সমাবেশে যোগদানকারীদের অনেকে বিভিন্ন রঙের গেঞ্জি ও টুপি পরেছেন। বিভিন্ন উপজেলা থেকে সংশ্লিষ্ট নেতাদের নেতৃত্বে এসব মিছিল নগরীতে প্রবেশ করে দুপুরের পর।

বেলা ২টা থেকে আড়াইটার মধ্যে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, গোলাপঞ্জ, সিলেট সদর, দক্ষিণ সুরমাসহ বিভিন্ন উপজেলার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রদলের মিছিল মাঠে প্রবেশ করতে দেখা গেছে। আড়াইটার দিকে সমাবেশ স্থলে হাজার দশেক নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।

এদিকে রোববার বিকেল একই সময়ে নগরীর রেজিস্টারি মাঠে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে পাল্টা সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিলেট জেলা ও মহানগর যুবলীগ। তাদের সমাবেশেও নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। উভয় সমাবেশকে ঘিরে বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে বিএনপির সমাবেশে যোগদিতে সিলেটে পৌছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দুপুরে শাহজালাল রহ এর মাজার জেয়াররত শেষে শাহপরান রহ. মাজার জিয়রাত ও সেখানে নামাজ আদায় করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ