সিলেটে বিএনপির সমাবেশ আজ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিএনপির সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৯, ২০২৩ ১:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৯, ২০২৩ ১:১৫ পূর্বাহ্ণ

 

সিলেটে সমাবেশ করতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার (১৯ মে) বেলা তিনটায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

‘উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়ন দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান।

সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, জেলা ও মহানগরের সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীসহ সিলেটবাসীকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ