সিলেটে বিদেশি পিস্তলসহ তরুণ আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিদেশি পিস্তলসহ তরুণ আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

সিলেটে বিদেশি পিস্তলসহ শাওন ইসলাম পাভেল (১৯) নামে এক তরুণকে আটক করা হয়েছে। পাভেল নগরের ধোপাদিঘির পাড় এলাকার হোটেল অনুরাগের কর্মচারী।

সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরের ধোপাদিঘীর উত্তরপাড়স্থ হোটেল অনুরাগের (আবাসিক) ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক পাভেল সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ে একজন হোটেল অনুরাগে অবস্থান করছে খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় হোটেল অনুরাগের ৪র্থ তলার স্টাফদের থাকার কক্ষে তল্লাশি চালালে পালানোর সময় পাভেলকে আটক করে পুলিশ। পরে তার থাকার কক্ষ থেকে ১টি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন কালবোলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন জানায়, সে ওই অস্ত্রের বাহকমাত্র। অন্য একজন তার কাছে দিয়েছে আরেকজনকে দেওয়ার জন্য। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরপূর্বক পাবেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ